bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে ছয় বস্তা চাল উদ্ধার, একজনের কারাদন্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলা দিওড় ইউনিয়নে সোমবার (১৩ এপ্রিল) খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির)  ছয় বস্তা চাল ডিলারের গুদাম থেকে পাচারের সময় জনতা আটক করেছে। ঘটনার সাথে জড়িত থাকায় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারের ম্যানেজারকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে। জানা গেছে, উপজেলার বেপারীটোলা বাজারে অবস্থিত খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির) চাল ডিলার মোতাহার হোসেনের গুদাম থেকে ৬ বস্তা (২৭০ কেজি) চাল অটো ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ঐ চাল আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে পাচারকৃত চাল জব্দ করেন এবং ঘটনার সাথে জড়িত থাকায় ডিলারের ম্যানেজার সুলতান আলীকে (৩৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন। সুলতান ঐ এলাকার গোবিনপুর গ্রামের আফজাল ওরফে কাঁচা ম-লের ছেলে। 
স্থানীয়দের বরাত দিয়ে দিওড় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান  জানান, ঐ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য সুলতান মাহমুদ মিন্টু চালগুলো ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় লোকজন সেগুলো আটক করায় মিন্টু মেম্বার সেখান থেকে সটকে পড়েন। কার্ডধারী উপকারভুগিদের দেওয়ার নাম করে মিন্টু মেম্বার ঐ চালগুলো শিয়ালা গ্রামের আঃ মতিনের নিকট বিক্রি করেছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান  জানান, চাল জব্দ ও একজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং ডিলারশীপ বাতিলের সুপারিশ করা হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০