bhorerdarpan
২২ জুন ২০২০, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আর ৪৫ এমপি’র নমুনা সংগ্রহ

অনলাইন ডেস্কঃ  করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য আরও ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ রোববার সংসদের মেডিকেল সেন্টারে এই নমুনা সংগ্রহ করা হয়। এর আগে শনিবার সংগ্রহ করা ২০ জন সংসদ সদস্যের সবারই কোভিড-১৯ ফলাফল নেগেটিভ এসেছে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে। আগামী চার কার্যদিবসে সংসদে উপস্থিত থাকবেন এমন ১৭০ জন সংসদ সদস্য করোনা পরীক্ষা করাচ্ছেন।

সংসদ সচিবালয় সূত্র জানা গেছে, আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ সাংসদকে নমুনা পরীক্ষার জন্য চিঠি দেয়া হয়। শনিবার প্রথম দিনে ২০ জন সাংসদ নমুনা দিয়েছেন, রবিবার দিয়েছেন আরও ৪৫ জন। দুই দিনে নমুনা দিয়েছেন ৬৫ জন সংসদ সদস্য। আগামীকালও সাংসদদের নমুনা সংগ্রহ করা হবে।

বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। তাদের বেশির ভাগই সংসদের চলমান বাজেট অধিবেশনের শুরুতে উপস্থিত ছিলেন। এতে অন্যরা সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। ফলে সাংসদেরই করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে সংসদ সচিবালয়।

সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে বাজেট অধিবেশনে সাংসদদের ভাগ করে অধিবেশনে অংশ নেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন ৮০ থেকে ৯০ জন সাংসদ অধিবেশনে অংশ নেন। প্রত্যেক সাংসদের আসনের মধ্যে দূরত্ব বজায় রাখা হচ্ছে। এরপরও কোনো ঝুঁকি নিতে চাইছে না সংসদ সচিবালয়।

চিফ হুইপ বলেন, অনেক সাংসদ নিজের নির্বাচনী এলাকায় নিয়মিত ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। কেউ কেউ ইতিমধ্যে নিজ উদ্যোগে নির্বাচনী এলাকায় করোনা পরীক্ষা করিয়েছেন। যারা এখনো বাকি আছেন, তাদের নমুনা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত ১৫ জন সাংসদ সদস্য করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার খবর গণমাধ্যমে এসেছে। তাদের মধ্যে নওগাঁর শহীদুজ্জামান সরকার সুস্থ হয়েছেন। আর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার ঢাকার সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন গণফোরামের মোকাব্বির খান। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্প্রতি মারা গেছেন।

সর্বশেষ শনিবার (২০ জুন) নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হন। এছাড়াও সংসদ সচিবালয়ের প্রায় ১০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

এবার এখন পর্যন্ত বাজেট অধিবেশন তিন কার্যদিবস চলেছে। আগামী ২৩, ২৪, ২৯ ও ৩০ জুন সংসদের অধিবেশন চলতে পারে। অধিবেশনের চলবে সংক্ষিপ্ত পরিসরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০