Bhorer Darpan Online
২২ জুন ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অপেক্ষা বাড়লো লিভারপুলের

বল দখলে এগিয়ে থাকলে‌ও এভারটনকে হারাতে পারলো না লিভারপুল। গোল শূন্য ড্র করতে হলো তাদেরকে। তাতে শিরোপা উত্সবের অপেক্ষা আরো বাড়লো অল রেডদের।

তবে ড্র নয়, গুডিসন পার্কে জয়ই পেতে পারতো স্বাগতিক এভারটন। আর সেটি হতো ১০ বছর পর লিভারপুল ডার্বিতে তাদের প্রথম জয়। যদি না ৮০ মিনিটে টম ডেভিসের শট পোস্টের ভেতরের দিকে লেগেও ফিরে আসতো। আর লিভারপুল গোলকিপার আলিসন স্বদেশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনের শট ঠেকিয়ে দিতেন দারুণ নৈপুন্যে।

চোট কাটিয়ে খেলায় ফিরেই আলিসন দেখিয়ে দিলেন তার জাতটা। ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ তার গোলকিপারকে নিয়ে ঝরিয়েছেন মুগ্ধতা, ‘অসাধারণ! এটাই হলো বিশ্বমানের গোলকিপারের কাজ। পুরো নব্বই মিনিটে তাকে খুব বেশি কিছু করতে হয়নি। তবে সে ছিল আর তাতেই আমরা একটা পয়েন্ট পেয়েছি। এমনটা যে প্রথমবার ঘটলো তা তো নয়!’

ড্র করে দুই পয়েন্ট হারানো মানে ট্রফিটা হাতে তুলতে আর পাঁচ পয়েন্ট লাগবে লিভারপুলের। বাকি আছে আট ম্যাচ। তবে অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে বুধবারের ম্যাচটি জিতলেও লক্ষ্যপূরণ হতে পারে। তার আগে যদি সোমবার ইতিহাদে বার্নলিকে হারাতে ব্যর্থ হয় ম্যানচেস্টার সিটি।

পুরো ফিট না থাকায় ডার্বিতে খেলতে পারেননি স্ট্রাইকার মোহামেদ সালাহ আর লেফটব্যাক অ্যান্ডি রবার্টসন। দুজনের অভাবটা ভীষণভাবেই অনুভূত হয়েছে লিভারপুলের কাছে। ওদিকে পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত খেলেছেন এভারটন অধিনায়ক ও রাইটব্যাক সিমাস কোলম্যান। ম্যান অব দ্য ম্যাচই হয়েছেন তিনি।

রবিবারের অন্য দুই ম্যাচে চেলসি ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে, নিউক্যাসল ৩-০ গোলে বিধ্বস্ত করেছে শেফিল্ড ইউনাইটেডকে। ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে চতুর্থ স্থানে বেশ জাঁকিয়ে বসলো চেলসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০