Bhorer Darpan
২৩ জুন ২০২০, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল শিশু

সাভারে বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে লাশ হয়ে ফিরল শিশু

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারো বংশী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মো. রাব্বি হাসান (৮)।  সোমবার রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার ভাগলপুর মহল্লার বালুঘাট সংলগ্ন  বংশী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৪ ঘন্টা পর শিশু রাব্বীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাব্বী গাইবান্ধা জেলার সদর থানার চাপাদাও গ্রামের মো. শামীম মিয়ার ছেলে। সে পরিবারের সাথে সাভার পৌর এলাকার তারাপুর মসজিদ সংলগ্ন হামিদ বেপারীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্র্যাক স্কুলে দ্বিতীয় শ্রেণীতে লেখা পড়া করতো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে দুই-তিন জন বন্ধুর সাথে বংশী নদীর বালুঘাটে গোসলে উদ্দেশ্যে  নদীতে নামে রাব্বী। পরে রাব্বী সাঁতার না জানায় স্রোতের কারণে পানিতে তলিয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ৯৯৯ এ ফোন করে স্থানীয়রা। ৯৯৯ এর ফোন পেয়ে সাভার ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাত সাড়ে ৯টার দিকে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ওই শিশুর লাশ উদ্ধার করেছি রাতে। এই উদ্ধার অভিযানে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরীদল ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০