Bhorer Darpan Online
২৫ জুন ২০২০, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশাসনের ২১১ কর্মকর্তা করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক: বিসিএস প্রশাসন ক্যাডারের ২১১ জন কর্মকর্তা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১১৩ জনের ইতোমধ্যে করোনা নেগেটিভ এসেছে, তারা সুস্থ হয়েছেন। এখনও কোভিড-১৯ পজিটিভ আছেন ৯৮ জন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংক্রমিত কর্মকর্তাদের মধ্যে ২০৯ জনই বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। আক্রান্ত কর্মকর্তাদের মধ্যে তিনজন সচিবও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১০৪ জন মাঠ প্রশাসনে কর্মরত রয়েছেন। সংক্রমিত ১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য কর্মকর্তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনায় মারা গেছেন বর্তমান ও সাবেক মিলিয়ে ১১ জন কর্মকর্তা। আক্রান্তরা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ছাড়াও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে সরকারের যে কর্মপরিকল্পনা তা বাস্তবায়ন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মানুষকে ঘরে রাখতে তাদেরকে উদ্যোগ নেয়া ছাড়াও আক্রান্তদের চিকিৎসা তদারকি এমনকি মৃতদের সৎকারের বিষয়ে পদক্ষেপ নিতে হচ্ছে। মাঠ প্রশাসনে কর্মরতদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আক্রান্ত হওয়ার হার বিগত কিছুদিনে অনেকটাই বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক মাস আগেও প্রশাসনে আক্রান্ত কর্মকর্তাদের সংখ্যা ১০০ জনের নিচে ছিল।

আক্রান্ত সচিবদের মধ্যে রয়েছেন -তথ্য সচিব কামরুন নাহার, প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। তথ্য সচিব বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রতিরক্ষা সচিব সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর সুস্থ হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০