Bhorer Darpan
২৮ জুন ২০২০, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যোরারগঞ্জ থানায় ইয়াবা সহ কাভারভ্যান আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার যোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মাদক সরবরাহের সাথে জড়িত থাকার অপরাধে উক্ত গাড়ির চালক ও সহযোগীকে আটক করে মাদক মামলায় চালান করা হয়েছে সাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যনটি। এসময় আসামীদের দেহ তল্লাশি করে ইয়াবা বিক্রয়ের নগদ ১০হাজার টাকাও উদ্ধার করা হয়।

শনিবার ২৭ জুন বিকালে যোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় জেরু মিয়া বাইপাস সড়কের মাথায় এই অভিযান পরিচালনা করে পুলিশ যোরারগঞ্জ থানা পুলিশ।

যোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, গোপন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, মিরসরাই সার্কেল, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম, এএসআই মোঃমহিউদ্দিন, এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট পৌরসভাস্থ উত্তর সোনাপাহাড় জেরু মিয়া বাইপাস সড়কের মাথায় ঢাকামুখী কাভার্ডভ্যান নং ঢাকামেট্রো-ট-২০-৯৭১২ তল্লাশী করে আটক কৃত আসামী ১) মোঃ আরিফ(২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, ২). মোঃ আনোয়ার হোসেন(৪৩), পিতা- মোহাম্মদ আলী প্রঃ আলী আহাম্মদ,উভয় সাং- মুলাইপত্তন(চাঁন গাজীর বাড়ি), থানা-বোরহান উদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-রাত্তারপুল, মিয়ার গলি, নূরুল বক্স হাজী বাড়ির পার্শ্বে টিনশেড সেমি পাকা ঘরে ভাড়াটিয়া, থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রাম’দের জিজ্ঞাসাবাদের তাদের স্বীকারোক্তি মোতাবেক উক্ত কাভার্ডভ্যানের টুলস্ বক্সের পাশে থাকা একটি বিস্কিটের টিনের বড় কৌটার ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় মোট ২১ হাজার ৮৫০ পিচ এ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসময় আসামীদের দেহ তল্লাশি করে ইয়াবা বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

মাদক বহন ও বিক্রয়ের অপরাধে আটককৃত আসামি ও জব্দকৃত গাড়ির বিরুদ্ধে জোরারগঞ্জ থানার মামলা নং (০৭) ২৭/০৬/২০২০ ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)এর ১০(গ)/৩৮ রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০