bhorerdarpan
১৮ এপ্রিল ২০২০, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা ভাইরাস রুখতে জীবাণুনাশক বুথ

 
যশোর প্রতিনিধি: করোনা ভাইরাস রুখতে দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নানামুখী উদ্যোগ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে যশোরের দড়াটানায় একটি জীবাণুনাশক বুথ বসানো হয়েছে। (১৮ এপ্রিল) শনিবার দুপুরে যশোর সেনাবাহিনীর সদস্যরা এই জীবাণুমুক্ত বুথ নির্মাণ করেছেন। আয়োজকরা জানিয়েছেন, বৈশ্বিক মহামারীর এই দুর্যোগের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এগিয়ে এসেছেন তারা। বুথটি তৈরি করার প্রধান কারণ হলো জীবাণুনাশক ছিটিয়ে মানুষকে করোনার কবল থেকে বাঁচাতে। বুথে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.শফিউল আরিফ।
সূত্রে জানাগেছে, বুথটি লোহার পাত দিয়ে তৈরি হয়েছে। বুথের চারিপাশে করোনার বিভিন্ন সতর্কবার্তা বিষ্টিত ব্যানার দেওয়া হয়েছে। বুথটি ১৫ ফুট লম্বা এবং ৬ ফুট চওড়া। উচ্চতা সাড়ে সাত ফুট । তাতে ১২টি করে চারমুখী পাইপ রয়েছে। সেই পাইপের সঙ্গে যুক্ত রয়েছে এক হাজার লিটার পানির ট্যাঙ্ক। তাতে পরিমান মতো বিøচিং পাউডার মেশানো রয়েছে। এটি জীবাণুনাশক হিসাবে কাজ করছে। কেউ এই বুথ দিয়ে হেঁটে গেলে বা তিন চাকার গাড়ি- মোটরসাইকেল-রিকসা জীবাণুনাশক পানি দিয়ে স্প্রে করা হবে। 
এ বিষয়ে যশোর ক্যান্টমেন্ট ৩৭ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল নিয়ামুল হালিম খান জানান, করোনা ভাইরাসের সারা বিশ্ব সংকটে রয়েছে। এ অবস্থায় ভাইরাস থেকে সুরক্ষায় ঘরে বন্দি মানুষ। অনেকেই জরুরি কাজে বাড়ি থেকে বের হচ্ছেন। এতে অনেকেই জীবাণুতে আক্রান্ত হওয়ার শঙ্কাই থাকে। জীবাণুনাশক বুথ তৈরি করা হয়েছে জীবাণু নাশক ছিটিয়ে মানুষকে করোনার কবল থেকে বাঁচাতে। এটি সকাল ৬ থেকে শুরু করে সন্ধ্যা ৬ পর্যন্ত চালু থাকবে। 
এ বিষয়ে জেলা প্রশাসক মো. শফিউল আরিফ জানান, জীবাণুনাশক বুথের ভিতরে প্রবেশ করলে শরীরে কোন জীবাণু থাকলে সেটা জীবাণুমুক্ত হবে। করোনায় জেলা প্রশাসন জনসাধারণকে নির্দেশনা দিচ্ছে যেন ঘর থেকে বাহির না হওয়ার। তার পরেও অনেকেই জরুরি কাজে যারা ঘর থেকে শহরে আসছে তাদের জন্য এই জীবাণুনাশক বুথ নির্মাণ করা হয়েছে। তিনি আরো বলেন, জীবাণুনাশক বুথ ব্যয় সাপেক্ষ। করোনা প্রর্দুভাব না কমলে শহরের বিভিন্ন সড়কে আরো এ বুথ বসানোর উদ্যোগ নেওয়া হবে।# 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০