Bhorer Darpan Online
২৯ জুন ২০২০, ৩:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা আক্রান্ত ১ লাখ ৪০ হাজার ছাড়ালো, মৃত্যু ১ হাজার ৭৮৩ জন

দর্পন ডেস্কঃ দেশে বেড়েই চলছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। করোনা শনাক্তে বাংলাদেশের আজ ১১৪ তম দিন। বিশ্বে করোনা শনাক্তে বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৭ তম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। এর মধ্যে ৩৬ জন পুরুষ ও ০৯ জন নারী এবং ২২ জন ঢাকার বিভাগের ও ২৩ জন অন্যান্য বিভাগের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৩ জন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২২.০৫ শতাংশ।

শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ।

সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, আজ ৬৫ টি ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ৪১৩ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বে মিলে ১৭ হাজার ৮৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো সাত লাখ ৪৮ হাজার ৩৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার ১৪ জনের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দুই হাজার ৫৩ জন। সুস্থ মোট ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০. ৭৫ শতাংশ। তিনি জানান,মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ০৯ জন নারী।
বয়স বিশ্লেষণে দেখা যায়,
৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১জন,
৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১জন,
৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন,
৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন,
৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন,
৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন
৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন।
এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন।

অঞ্চল বিবেচনায় এদের মধ্যে
ঢাকা বিভাগের ২২ জন,
চট্টগ্রাম বিভাগের ১০ জন,
রাজশাহী বিভাগের ০১ জন,
সিলেট বিভাগের ০৩ জন,
খুলনা বিভাগের ০৫ জন।
বরিশাল বিভাগের ০৩ জন,
ময়মনসিংহ বিভাগের ০১ জন।

বরাবরের মতোই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাইরে বেরোলে হ্যান্ড গ্লাভস পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা সুলতানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে চাঁদা না পেয়ে পুকুরের মাছ লুট!

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাহালুতে বিদ্যুৎ পৃষ্টে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে বান্ধবীর বাড়ীতে রাত কাটাতে গিয়ে লাশ হয়ে ফিরল প্রবাসীর স্ত্রী

গোপালগঞ্জে তীব্র গরমে ছাতা ও হাতপাখা বিতরণ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান, এক দস্যু আটক

নরসিংদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আড়াইহাজারে নানার বাড়ী বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

খানজাহান আলী মাজারের কুমির এর আক্রমণে নিহত ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর

কাহালু উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

সিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

১১

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর কাঁচামাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার, দুইজন পলাতক

১৩

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

১৪

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের শেরপুরে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

১৫

কাহালুতে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহক ফোরামের মানববন্ধন

১৬

কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস এর দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে অপসারণের দাবি

১৮

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু প্রকৌশলীসহ আহত ৩

১৯

পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন

২০