Shakil Shah
৭ সেপ্টেম্বর ২০২১, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে পলাশবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবকরা খুশি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবরে টানা দেড় বছর ঘরবন্দি থাকা শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি। স্কুলগুলোতে চলছে ধোয়া-মোছার কাজ। এদিকে, সরকার ঘোষিত ১২ সেপ্টেম্বরের আগেই শিক্ষা প্রতিষ্ঠানে অনুকূল পরিবেশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, দীর্ঘদিন শিক্ষার্থীদের পদচারণা

না থাকায় বিদ্যালয়গুলোর আনাচে-কানাচেসহ পুরো মাঠ ভরে গেছে ঘাস-আগাছায়। দেয়াল ছেঁয়ে গেছে মাকড়ার জালে। টেবিল-চেয়ারে জমেছে ধুলো-ময়লার আস্তরণ। পলাশবাড়ী পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কোনো প্রতিবন্ধকতা না থাকায় মাঠের ঘাসগুলো বেড়ে উঠেছে স্বাধীনভাবে। ভেতরে গিয়ে দেখা যায়, প্রতিটি কক্ষের দেয়াল-ছাদ ছেঁয়ে গেছে মাকড়সার জালে, টেবিল-চেয়ারে জমেছে ধুলোবালুর পুরু আস্তরণ। বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী বেলাল সেসব পরিষ্কার করছেন যত্নের সঙ্গে। বিদ্যালয়ে উপস্থিত প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ। তারাও দিক-নির্দেশনাসহ বিদ্যালয় খোলাকে কেন্দ্র করে নানা কাজে ব্যস্ত সময় পার করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাহেদার রহমান সরকার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত মাসের ২৩ তারিখ থেকে শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসছেন। আগামী ১২ তারিখ থেকে বিদ্যালয় খোলার প্রস্তুতি গ্রহণের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। সে লক্ষ্যে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নসহ সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রতিটি স্থান জীবাণু মুক্ত করাসহ প্রত্যেক শিক্ষার্থীর জন্য দুটি করে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। দু’এক দিনের মধ্যে মাঠের ঘাস পরিষ্কার করা হবে। এছাড়া বেঞ্চগুলোতে নতুন করে রঙ করা হচ্ছে। এদিকে, দীর্ঘদিন পর বিদ্যালয় খোলার ঘোষণায় খুশি শিক্ষার্থী-অভিভাবকরা। পাশাপাশি আছে উদ্বেগও। উপজেলা সদরের পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার ও বঙ্গবন্ধু বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২য় শ্রেণির শিক্ষার্থী জানায়, স্কুল খুলছে জেনে অনেক আনন্দ হচ্ছে। দীর্ঘদিন পর সহপাঠিদের সঙ্গে দেখা হবে। একসঙ্গে পড়াশুনা-খেলাধুলা অনেক মজা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০