Shakil Shah
১৮ ফেব্রুয়ারী ২০২১, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভ্যাকসিন নিয়ে যা বললেন তামিম

ভোরের দর্পণ ডেস্ক:

নিউজিল্যান্ড সফর সামনে রেখে করোনার টিকা নিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ভ্যাকসিন নেয়ার প্রক্রিয়াকে সহজ উল্লেখ করে সবাইকে এই সুযোগ নেয়ার আহ্বান টাইগার দলপতির। তামিম ছাড়াও কুর্মিটোলায় ভ্যাকসিন নিয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, তাসকিন আহমেদরা। বাকিরা নেবেন শনিবার।

কুর্মিটোলায় এক অন্য রকম উৎসব। মাঠে যাদের দেখে হাসি-কান্না-আফসোস-ভালোলাগা অনুভব করেন সমর্থকরা, যাদের দেখে লড়াইয়ের প্রেরণা পাওয়া যায়, তারাই মাড়ালেন হাসপাতালের চৌকাঠ।

এর আগেও নানারকম ইনজুরি নিয়ে হাসপাতালে যেতে হয়েছে তামিম ইকবালকে। তবে, এবার কোনো ইনজুরি নয়। মহামারি থেকে রক্ষা পেতে ভ্যাকসিনেশনের জন্যই এখানে ওয়ানডে ক্যাপ্টেন। প্রায় এক বছর গোটা বিশ্ব কোভিড নাইন্টিনের থাবায় জর্জরিত। ভাইরাসকে প্রতিহত করার টিকা এরইমধ্যে পৌঁছে গেছে বাংলাদেশের মানুষের কাছে। তামিম ছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকার আওতায় এসেছেন সৌম্য-মিরাজ-তাসকিনরা।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, পুরো জিনিসটা বাংলাদেশ সরকার খুবই সুন্দরভাবে আয়োজন করেছে। এটা আসরে প্রশংসার করার মতো। আমরা যেভাবে নেগেটিভ বিষয়গুলো তুলে ধরি। সেই সাথে পজিটিভ বিষয়গুলো তুলে ধরা উচিত।

রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র। তবে, বিশেষ বিবেচনায় টিকা পেয়েছেন টাইগারদের বিদেশি কোচিং স্টাফরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, নিউজিল্যান্ড সফরে যেসব ক্রিকেটাররা যাবেন। তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন। একই সঙ্গে বিদেশি কোচিং স্টাফদেরও টিকার ব্যবস্থা করা হয়েছে।

নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন ক্রিকেটাররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০