Shakil Shah
৩০ জানুয়ারী ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ মিথ্যার ওপর টিকে আছে : ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক :

আওয়ামী লীগ মিথ্যার ওপর টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে। তাই তারা প্রলাপ বকছে।

সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকটি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, এটি আমাদের রুটিন মাফিক বৈঠক। সেখানে আমাদের আগামী দিনের কর্মসূচি ও যুগপৎ আন্দোলন জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বৈঠকে ক্ষমতাসীন একনায়কতান্ত্রিক সরকারের পতন ঘটানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। একইসাথে আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়ানোর কর্মকৌশল নিয়েও আলোকপাত হয়েছে।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান ও আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরো উপস্থিত ছিলেন জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সভাপতি সৃকৃতি কুমার মন্ডল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০