Shakil Shah
২৮ জানুয়ারী ২০২১, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

মোঃ ইব্রাহিম শেখ, পাবত্য চট্রগ্রাম ব্যুরো:

আগামী ১৪ ই ফেব্রুয়ারি ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজালাল কাজল।
(২৮ জানুয়ারী ) বিকালের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আওয়ামীলীগ এ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছে সব নির্বাচন প্রহসনের নির্বাচন উল্লেখ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি জনগণের পূর্ণ আস্থা না থাকা সত্বেও বিএনপি সকল নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী জয়লাভ করার শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের একটাই দাবি সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেজন্য নির্বাচন কমিশন ও প্রশাসন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন।
খাগড়াছড়ি মাটিরাঙ্গা পৌরসভায় কোন ধরণের দৃশ্যমান উন্নয়ন হয় নি উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হলে সরকারী বরাদ্ধ উন্নয়ন কাজে যথাযথ ব্যাবহার করা হবে। অবহেলিত জনসাধারণের অধিকার আদায় সহ অত্র পৌরসভায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। ভোটের পূর্বের রাতে যেন ব্যালট বক্সে ভোট ভরতে না পারে, দিনের ভোট যেন দিনেই হয়। ভোটাররা যেন যে কোন ধরণের ভয়ভীতির উর্ধ্বে থেকে ধানের শীষ প্রতীক কে ভোট দিতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে নির্বাচন যেন পক্ষপাতহীন অবাধ ও নিরপেক্ষ হয় সে জন্য তিনি সাংবাদিক এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি মনিন্দ্র কিশোর ত্রিপুরা,জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মেদ চৌধুরী,খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁন,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮শ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১শ ৬৯ জন বলে জানা যায়। এবারের মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণ করার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০