Shakil Shah
৮ জুন ২০২১, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য দিতে চীনকে বাধ্য করতে পারে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভোরের দর্পণ ডেস্ক:

করোনাভাইরাসের উৎস জানতে আরও তথ্য দেওয়ার জন্য চীনকে বাধ্য করতে পারে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার সংস্থাটির শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তবে এই মহামারি বিশ্বব্যাপী মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে ঠিক কোন জায়গাটি মুখ্য ভূমিকা পালন করেছে সে বিষয়ে গবেষণার জন্য প্রস্তাব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিন সংস্থাটির ইমার্জেন্সিস প্রোগ্রাম ডিরেক্টর মাইক রায়ান সাংবাদিক সম্মেলন করছিলেন। সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, তথ্যপ্রকাশের জন্য চীনকে চাপ দিচ্ছে হু? তখন রায়ান বলেছেন, ‘এই ব্যাপারে কাউকে বাধ্য করার মতো ক্ষমতা নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার।’ এরপরই তিনি বলেন, ‘আমরা সব সদস্য দেশ থেকে সহযোগিতা, সাহায্য আশা করি।’

করোনাভাইরাস মহামারির শুরুর দিকে উহানের ল্যাব থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়টি বিজ্ঞানীরা মেনে নিতে নারাজ ছিলেন। চীনও বিষয়টি অস্বীকার করে আসছিল।

চলতি বছরের শুরুতে ডব্লিউএইচওর একটি দল করোনাভাইরাসের উৎস সন্ধানে চীনে গিয়েছিল। তবে সব ধরনের তথ্য পাচ্ছিলেন না বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় চীন সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

সম্প্রতি একাধিক নামকরা বিজ্ঞানী করোনাভাইরাসের উৎস নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানালে উহানের ল্যাব থেকে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে আবার আলোচনা শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০