Bhorer Darpan
২৮ জুন ২০২০, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ৫৯০ নমুনা পরীক্ষায় আরও ৬৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪

চট্টগ্রাম ব্যাুরো: চট্টগ্রামে নতুন করে আরও ৬৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৪৩ জন এবং উপজেলাগুলোতে ২১ জন। এ নিয়ে চট্টগ্রামে ৭ হাজার ৬৮৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শহরে ৩ জন এবং উপজেলায় ১ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৪ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায়া ১২ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯ জন এবং উপজেলায়া ০১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ২০০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায়া ২ জন। ইমপেরিয়াল হাসপাতালের ফলাফল পাওয়া যায় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ৬ জন। শেভরণ ল্যাবের ফলাফল পাওয়া যায় নি।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল পাওয়া যায় নি। রবিবার (২৮ জুন) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৫৯০ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৪ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৭৬৮৯ জন। এর মধ্যে নগরে ৫২৪২ জন এবং উপজেলায় ২৪৪৭ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ১, বাঁশখালী ১, পটিয়া ১, বোয়ালখালী ৩, রাঙ্গুনিয়া ৫, রাউজান ৪, হাটহাজারী ২, মিরসরাই ১ এবং সীতাকুণ্ড ৩ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৬৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৩১ এবং উপজেলায় ৩৮ জন। নতুন ২৫ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৩৩ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০