Online Desk
৪ মে ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক আকাশ ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যে এমিরেটস সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন স্ট্যানস্টিড বিমানবন্দরে অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য বিশেষ “ট্রাভেল রিহার্সাল” আয়োজন করে।

“ট্রাভেল রিহার্সাল” প্রোগ্রামে বিশেষ সহায়তা প্রয়োজন এমন যাত্রীদের অনুশীলনের মাধ্যমে পুরো আকাশ ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়া হয়। বাস্তব ভ্রমণের পূর্বে বিমানবন্দরের বিভিন্ন প্রক্রিয়া ও বিমানের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে ধারণা প্রদানের ফলে আকাশ ভ্রমণ নিয়ে তাদের উদ্বেগ হ্রাস করার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

সেন্ট এলিজাবেথ সেন্টারের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সেশনে অটিজম স্পেকট্রামে থাকা কয়েকজন শিক্ষার্থী ও তাদের পরিবার অংশ নেয়। তারা চেক-ইন থেকে শুরু করে ডিপারচার গেট পর্যন্ত পুরো যাত্রাপথ অনুশীলন করে। বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মীদের সহায়তায় তারা চেক-ইন, সিকিউরিটি, ডিপারচার লাউঞ্জ, ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহ এবং মিট-অ্যান্ড-গ্রিট প্রক্রিয়ার অভিজ্ঞতাও অর্জন করে।

একটি গবেষণায় দেখা গেছে যে অনেক পরিবারের জন্য আন্তর্জাতিক বিমান ভ্রমণ অত্যন্ত চ্যালেঞ্জিং । অটিজম আক্রান্তদের উচ্চমাত্রার সংবেদনশীলতার কারণে অনেকেই আকাশ ভ্রমণ এড়িয়ে চলেন। অঁঃরংসঞৎধাবষ.পড়স- এর একটি জরিপে দেখা গেছে, এসব কারণে ৭৮% পরিবার ভ্রমণ করতে বা নতুন কোনো স্থানে যেতে দ্বিধাবোধ করেন। অটিজমে আক্রান্ত অনেকের জন্য ভ্রমণ পরিকল্পনা ও পূর্বানুমান খুবই গুরুত্বপূর্ণ । বিমানবন্দর ও বিমানের অভ্যন্তরীণ পরিবেশ তাদের কাছে ভিন্ন একটি জগত যেখানে তাদেরকে অপরিচিত বিভিন্ন প্রক্রিয়া ও উদ্দীপকের সম্মখীন হতে হয়।

এমিরেটস বিশ্বের প্রথম “অটিজম-সার্টিফায়েড” এয়ারলাইন । এয়ারলাইনটির ৩৫,০০০-এরও বেশি কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফ ইতোমধ্যে অটিজম সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু করে এখন পর্যন্ত এমিরেটস বিশ্বজুড়ে বিভিন্ন বিমানবন্দরে মোট ৪০টি “ট্রাভেল রিহার্সাল” সেশন আয়োজন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০