Shakil Shah
৫ জুলাই ২০২১, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনীতে লকডাউনে বিয়ে, জরিমানা আদায়

ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। হঠাৎ বিয়ে বাড়িতে সেনা সদস্যদের নিয়ে উপস্থিত হোন সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। তাদেরকে দেখেই বরযাত্রীসহ আগত অতিথিরা দিক-বিদিক ছুটোছুটি শুরু করে। অনেকেই আশপাশের বাড়ি-ঘরে পালিয়ে যায়। গত রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে ইউনিয়নের সফরপুর ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে টহলরত সেনা সদস্যদের নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন অভিযান চালান। বিয়ে বাড়িতে সেনা সদস্য ও সহকারী কমিশনার((ভূমি) প্রবেশের খবর শুনে বরযাত্রী ও আগত মেহমানরা দিক-বিদিক ছুটোছুটি শুরু করে।

এসময় বাড়ির লোকজন ও অতিথিদের আশপাশের বাড়ি-ঘরে পালিয়ে যেতে দেখা যায়। পরে মেয়ের বাবা থেকে মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।

আহমেদ করিম নামের এক অতিথি জানায়, খাবার খেতে বসে শুনি সেনাবাহিনী নিয়ে ম্যাজিষ্ট্রেট চলে এসেছে। ভয়ে হাত পরিস্কার না করেই দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নিই। ভয়ে অনেক মেহমান না খেয়েই পালিয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, সচেতনতার অভাবে মানুষ কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছে। বিয়ে বাড়িতে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে মেয়ের বাবা থেকে মুচলেকা গ্রহন করে স্বল্প পরিসরে বিয়ের কাজ শেষ করতে নির্দেশনা দেয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০