Ibrahim Atiullah Anik
১৬ নভেম্বর ২০২৫, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনূর্ধ্ব-১৯ নারী দল নিয়ে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি

অনূর্ধ্ব-১৯ নারী দল নিয়ে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি

গত সেপ্টেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলে অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তদন্তের নির্দেশ দেয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিসিবি গতকাল এক বিবৃতি প্রকাশ করে জানায়—বিস্তারিত পর্যালোচনা শেষে কোনো ধরনের অনিয়মের প্রমাণ মেলেনি।

বিসিবির ব্যাখ্যা অনুযায়ী, এনএসসির চিঠিটি আসে এমন সময়ে যখন বোর্ড সাধারণ পরিষদ গঠন ও নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। নির্বাচনী কার্যক্রমের কারণে বিভিন্ন বিভাগের নিয়মিত কাজ সীমিত থাকলেও নির্বাচন-পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সব নথিপত্র পর্যালোচনা করা হয়। ওই পর্যালোচনা শেষে অনূর্ধ্ব-১৯ নারী দলের স্কোয়াড নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে নিশ্চিত করে বোর্ড। এ ছাড়া, অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অলরাউন্ডার রিয়া আক্তার শিখার এনএসসিকে পাঠানো চিঠির অতিরিক্ত অভিযোগ এবং সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সাক্ষাৎকারে উত্থাপিত বিষয়গুলো যাচাই–বাছাই করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে বলেও জানায় বিসিবি।

বিবৃতিতে আরও বলা হয়, স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতার প্রতি বোর্ডের দৃঢ় অবস্থান রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে এলে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০