Shakil Shah
১৬ অগাস্ট ২০২৩, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবসর ভেঙে ফিরলেন স্টোকস

গুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। অবসর ভেঙে রঙিন পোশাকের ক্রিকেটে ফের ফিরলেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে এই অলরাউন্ডারকে রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৯ বিশ্বকাপের ফাইনাল সেরা হয়েছিলেন স্টোকস। সর্বশেষ রঙ্গিন পোশাকে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। সেখানেও ছিল ৫৫ রানের ম্যাচজয়ী এক ইনিংস। স্বভাবতই ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে স্টোকসকে দলে পেতে চেয়েছিলেন সতীর্থ থেকে শুরু করে খোদ ইংলিশ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপকে কেন্দ্র করে স্টোকসকে ফেরানোর জন্য শেষ কয়েক দিন ধরেই দৌড়ঝাঁপ করছিলেন ইংলিশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার। এরপর স্টোকস নিজেই জানান, ফেরার জন্য প্রস্তুত তিনি।

আগামী ৮ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। বিশ্বকাপকে সামনে রেখে আসন্ন এই সিরিজে স্টোকস ফিরলেও ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে নেই পেসার জোফ্রা আর্চার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এ ফাস্ট বোলারকে এখনো বিবেচনা করা হয়নি।

এদিকে, নিউজিল্যান্ড সিরিজের দলে ফেরার মাধ্যমে স্টোকসের বিশ্বকাপ খেলাটাও প্রায় নিশ্চিত হয়ে গেল। যদিও বিশ্বকাপের প্রাথমিক দল এখনো ঘোষণা করেনি ইসিবি। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে হবে, চূড়ান্ত দল ঘোষণার শেষ সময় ২৭ সেপ্টেম্বর।

এর আগে স্টোকসকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট জানিয়েছিলেন, স্টোকসের জন্য তার দলের দরজা সবসময়ই খোলা। এমনকি চোটের কারণে বল করতে না পারলেও আপত্তি নেই মটের, ‘সব সময়ই বলে এসেছি, তার বোলিংটা বাড়তি। তবে ব্যাটিংয়ে সে কী করে দেখুন, এমনকি ফিল্ডিংয়েও। অ্যাশেজে তাকে দেখে মনে হয়েছে, তার উপস্থিতির গুরুত্ব অনেক। ওয়ানডে ক্রিকেটেও অনেক বছর ধরে পারফর্ম করেছে সে, ফলে মূল্যবান এক সম্পদ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০