Shakil Shah
৯ নভেম্বর ২০২২, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইএমএফের ঋণ নেব :ওবায়দুল কাদের

ভোরের দর্পণ ডেস্কঃ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘কঠিন শর্ত’ মেনে বাংলাদেশ সরকার ঋণ নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে কঠিন শর্ত কী, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।

আইএমএফর প্রতিনিধি দল দুই সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। তাদের ঋণের বিষয়ে আপনারা কী ভাবছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আইএমএফের ঋণ আমরা গ্রহণ করব, তবে কঠিন শর্ত মেনে নেব না।’

তিনি বলেন, ‘তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব, তবে কঠিন শর্তে নয়।’

‘আইএমএফ যে শর্তগুলোর কথা আগেই বলেছে, সে বিষয়ে আমরা অবগত। দেশের স্বার্থে আঘাত করবে, এমন কোনো শর্ত আমরা মেনে নেব না’, যোগ করেন সেতুমন্ত্রী।

এ সময় দেশ থেকে যে টাকা পাচার হয়েছে এগুলো উদ্ধারের জন্য সরকার কী করছে-জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে বাস্তবে তা কতটা সত্য এবং পাচার করলে কোথায় করা হয়েছে; খোঁজখবর নিয়েই বলা যাবে আসল কথা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০