Bhorer Darpan
১৭ জুলাই ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার চাঁদাবাজ মুক্ত নরসিংদী হবে, হবেই”  – অতিরিক্ত পুলিশ সুপার

এবার চাঁদাবাজ মুক্ত নরসিংদী হবে, হবেই"  - অতিরিক্ত পুলিশ সুপার

নরসিংদীতে বেপরোয়াভাবে বাড়ছে চাঁদাবাজির ঘটনা। কোথাও প্রকাশ্যে, কোথাও নীরবে—প্রতিদিনই চলছে জেলার কোথাও না কোথাও চাঁদা আদায়ের ঘটনা ।  কিন্তু এবার  চাঁদাবাজদের জন্য এসেছে কড়া হুঁশিয়ারি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন (শামীম) স্পষ্ট জানিয়ে দিয়েছেন— এবার চাঁদাবাজ মুক্ত নরসিংদী হবে, হবেই।

বুধবার (১৬ জুলাই) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “নরসিংদীতে প্রকাশ্য বা গোপনে চাঁদাবাজির বিষয়ে দয়া করে তথ্য দিন। সম্ভব হলে চাঁদাবাজির প্রমাণস্বরূপ ছবি, ছোট্ট ভিডিও ক্লিপ বা অডিও রেকর্ড। কথা দিচ্ছি, চাঁদাবাজ যত প্রভাবশালীই হোক, ইনশাআল্লাহ পার পাবে না। যারা বলছেন- পুলিশ চাঁদা নেয়,পুলিশই বড় চাঁদাবাজ, আগে ঘর ঠিক করেন ইত্যাদি- ইত্যাদি, তাদেরকে বলছি-এমন তথ্য থাকলে সেটাও নির্ভয়ে আমাকে দিন। দেখুন ব্যবস্থা নেওয়া হয় কীনা! আইজিপি স্যার ও নরসিংদীর পুলিশ সুপার স্যারের পরিষ্কার নির্দেশনা অনুযায়ী চাঁদা বাজকে আমরা তার চাঁদাবাজ পরিচয়েই ট্রিট করব, অন্য পরিচয়, সেটা যত ভারিই হোক, তা দিয়ে নয়। আর আপনার তথ্যের গোপনীয়তা ও আপনার নিরাপত্তা রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, এবার চাঁদাবাজমুক্ত নরসিংদী হবে, হবেই। দয়া করে জায়গাজমি উদ্ধার, দখল-পাল্টাদখলের অনুরোধ বা পুলিশকে দিয়ে এ ধরনের অন্য কোনো পারপাস সার্ভ করার ইচ্ছে পোষণ করবেন না।”

এই স্ট্যাটাস প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনোয়ার হোসেনের এমন স্পষ্ট ও কড়া বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

ফেসবুক ব্যবহারকারী মো. মোয়াজ্জেম হোসেন কায়সার নামে একজন  মন্তব্য করেছেন “পুলিশ ও সাধারণ মানুষ হয়ে উঠুক বন্ধু, যেখানে ভয় নয়, নিরাপত্তাই হোক ভরসা।”

ফাহামিদা হক নামে একজন  লিখেছেন “ভালো পদক্ষেপ, আশা করি আপনি সফল হবেন।”

জাফর ইকবাল মিঠু লিখেছেন “দেশের জনগণ যদি সোচ্চার হয় এবং পুলিশ প্রশাসন যদি চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স হয়, তবে ইনশাআল্লাহ চাঁদাবাজরা নির্মূল হবেই হবে।”অসংখ্য মানুষ এ কার্যক্রম কে  ইতিবাচক মন্তব্য করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০