১৫ মে ২০২০, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার দেবিদ্বারে করোনা রোগীদের যাবতীয় দায়িত্ব নিয়েছেন ডা. ফেরদৌস

দেবিদ্বার  (কুমিল্লা)  প্রতিনিধি : একেই বলে মানবিকতা। কুমিল্লার দেবিদ্বারে করোনা রোগীদের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন ডা. ফেরদৌস খন্দকার। তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে কর্মরত। ডা. ফেরদৌস উপজেলার গুণাইঘর উত্তর ইউপির বাকসার গ্রামের ফয়েজ আহমেদ খন্দকারের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে নিয়ে নিউইয়র্কে থাকেন। তবে প্রায়ই দেশে আসেন।

নিউইয়র্কের এ চিকিৎসক নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন ফয়জুন নেসা ফাউন্ডেশন। যার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। করোনার এ সময়েও গ্রামের প্রায় ছয় হাজার মানুষকে দেড় মাসের খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। এছাড়া নিউইয়র্কে মানুষের বাসায় গিয়ে চিকিৎসা দিচ্ছেন ফেরদৌস খন্দকার। সেখানে তার তিনটি অফিস রয়েছে। এর মধ্যে জ্যাকসন হাইটসের ওয়েস্টার্ন কেয়ারের ১৫ সদস্যদের দল নিয়ে করোনার শুরুতে প্রায় ১০ দিন অফিস খোলা রেখেই চিকিৎসা দিয়েছেন তিনি।

ডা. ফেরদৌস খন্দকার বলেন, নিউইয়র্কে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়িয়ে করোনাযুদ্ধ চালিয়ে যাচ্ছি। নিজের দেশের মানুষও আজ ভালো নেই। তাই মন পড়ে আছে জন্মভূমির মানুষের জন্য। এজন্য দেবিদ্বার উপজেলার করোনা রোগীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তাদের চিকিৎসা, জরুরি খাদ্য সরবরাহ, সুরক্ষা সামগ্রী ও টাকা ইত্যাদি দেয়া হবে। এছাড়া কেউ মারা গেলে দাফনের ব্যবস্থাও করা হবে।

তিনি আরো বলেন, এরইমধ্যে করোনায় আক্রান্তদের ফোন নম্বর ও ঠিকানা সংগ্রহ করে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া তাদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০