Shakil Shah
১২ অক্টোবর ২০২২, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধার উপ-নির্বাচনে কোনো কেন্দ্রেই নৈরাজ্য হয়নি বলে দাবি হানিফের

ভোরের দর্পণ ডেস্কঃ

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে কোনো কেন্দ্রেই নৈরাজ্য হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, ‘গাইবান্ধায় নির্বাচনে কোনো কেন্দ্রেই নৈরাজ্য হয়নি। ঢাকায় নির্বাচন ভবনে বসে সিসিটিভি ফুটেজ দেখে এতগুলো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত ইসি কীভাবে নিলো, তা আমার কাছে বোধগম্য নয়।’

এর আগে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিং করে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ ওঠায় এ নির্বাচন বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘নিয়ম অনুযায়ী সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা নির্বাচন ভবনে পর্যবেক্ষণ কক্ষ করেছি। ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করেছি। আমরা ভোটকেন্দ্র থেকে এ নির্বাচন পর্যবেক্ষণ করেছি।’

তিনি বলেন, ‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৯১ অনুচ্ছেদে বলা হয়েছে, কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় ভোটগ্রহণ সঠিকভাবে হচ্ছে না, ফেয়ারলি হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশন সব ভোটগ্রহণ বন্ধ করে দিতে পারে। আমরা এ আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। পুরো নির্বাচনী এলাকার (গাইবান্ধা-৫ আসন) ভোট কার্যক্রম আমরা বন্ধ করে দিয়েছি। নির্বাচন কর্মকর্তাদেরকে তা জানিয়েও দেওয়া হয়েছে। ওখানে এখন আর ভোট হচ্ছে না।’

সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনারাও একটা সময় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনারা দেখেছেন। আমরা প্রথম থেকে লক্ষ করেছি, ভোটগ্রহণে অনিয়ম হচ্ছে। অনেক কেন্দ্রে আমরা গোপন ভোটকক্ষে অবৈধ অনুপ্রবেশ দেখেছি। অবৈধভাবে প্রবেশ করে ভোটারদের ভোট দিতে সহায়তা করছেন অথবা বাধ্য করছেন। এটা আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি। যেটা নিয়ম নয়। আমরা দেখেছি, সম্ভবত পোলিং এজেন্ট তাদের গায়ের গেঞ্জিতে নির্বাচনের প্রতীক ছাপানো ছিল, যা নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।’

এদিকে, সিইসির নির্বাচন বন্ধের ঘোষণার আগেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া একযোগে বাকি চার প্রার্থী ভোটবর্জন করেছিলেন।

গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। আর ভোটবর্জন করা প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার জাহাঙ্গীর আলম, স্বতন্ত্রপ্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও সৈয়দ মাহবুবুর রহমান।

এসইউজে/এএএইচ/জিকেএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০