Shakil Shah
১৩ অক্টোবর ২০২২, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপন কক্ষের ছবি দেখে ভোট বন্ধ করা কতটুকু আইনসম্মত প্রশ্ন কাদেরের

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত।

ভোরের দর্পণ ডেস্কঃ

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে গোপন কক্ষের ছবি দেখে ভোট বন্ধ করা কতটুকু যৌক্তিক ও আইনসম্মত, তা নির্বাচন কমিশনকে ভেবে দেখতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে ২২ ও ২৬ নম্বর রুটে ঢাকা নগর পরিবহনের বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গাইবান্ধা উপনির্বাচনে কী কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, প্রিসাইডিং অফিসারদের ভাষ্যমতে নির্বাচনি কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো বিশৃঙ্খলা হয়নি বলেও প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সিইসি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিকে ‘বিএনপির মামাবাড়ির আবদার’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যে নেতা রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তার মুচলেকা প্রত্যাহার করুন। তারপর দেখা যাবে।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে। বিএনপি ঘোষিত সমাবেশে ১ লাখের মতো লোক জমায়েত হয়েছে।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, রাজপথে ফয়সালা হবে। আন্দোলন করছেন, ভালো কথা; আবারও লাঠিসোটা ও আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বিএনপিকে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরিবহনে যদি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে কোনো উন্নয়নেই সুফল বয়ে আনবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০