Shakil Shah
১৮ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামে এখন আর কাউকে খালি পায়ে দেখা যায় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ১৩ বছরে বাংলাদেশকে বদলে দিয়েছেন। উন্নয়নের ছোঁয়া শুধু শহরে নয় গ্রামে পৌঁছে গেছে। গ্রামগুলোও এখন শহরে পরিণত হয়েছে। গ্রামে এখন আর কাউকে খালি পায়ে দেখা যায় না। গ্রামের মানুষ এখন আর বাসি পান্তা ভাত খায় না। এটাই হচ্ছে শেখ হাসিনার বদলে দেওয়া বাংলাদেশ। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক এমপি মরহুম অধ্যক্ষ এম এম  নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, গ্রামে বসে এখন সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যায়। মোবাইলের মাধ্যমে ঘরে বসেই টাকা লেনদেন করতে পারে সাধারণ মানুষ। ঘরে বসেই স্কুল-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারছে মানুষ। এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।

বিএনপির সিরিজ বৈঠকের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি) বলে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না, কিন্তু কোনো সরকারের অধীনে কখনই নির্বাচন হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। রাত ১২টার যারা টেলিভিশনে বড় বড় কথা বলে তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে সেটি কোনো দিন বাস্তবায়ন হবে না। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।

তিনি বলে, নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়, নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা বলেছিল পদ্মা সেতু হবে না, কিন্তু শেখ হাসিনার সরকার সেই  পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর ওপর দিয়ে যাতায়াত করবে।

তিনি আরও বলেন, চরফ্যাশন উপজেলার প্রকৃতিক সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। এখানে সারাদেশ থেকে পর্যটকরা আসেন। দেশের অন্যান্য অঞ্চলের মত চরফ্যাশনেও উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে সব কিছুই এখন হাতের নাগালে। এখন সুদূর কুকরি-মুকরি থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যায়। কৃষকরা ক্ষেতে বসেই কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান পাচ্ছেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মুহাম্মদ কায়সার, জেলা তথ্য কর্মকর্তা  নুরুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার  আল-নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী ভোলার সাবেক এমপি মরহুম অধ্যক্ষ এম এম  নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। পাশাপাশি দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, জ্যাকব টাওয়ার ও ফ্যাশন স্কয়ার পরিদর্শন করেন। এছাড়াও ভোলা ও চরফ্যাশন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০