Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিসে কোস্টগার্ড জাহাজের সঙ্গে অভিবাসী নৌকার সংঘর্ষ, নিহত ১৫

গ্রিসে কোস্টগার্ড জাহাজের সঙ্গে অভিবাসী নৌকার সংঘর্ষ, নিহত ১৫

এজিয়ান সাগরে গ্রিক কোস্টগার্ডের একটি জাহাজ এবং একটি অভিবাসী নৌকার সংঘর্ষে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) তুরস্কের কাছে কাইয়স দ্বীপের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।

দ্রুত গতিতে যাচ্ছিল। কোস্টগার্ডের পাঠানো সংকেত যথেষ্ট তীব্র হলেও চালক তা মেনে চলতে ব্যর্থ হন। ফলে নৌকাটি কোস্টগার্ডের জাহাজের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের তীব্রতার ফলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে যায়।’

কোস্টগার্ডের বক্তব্য, প্রাথমিক ভাবে সমুদ্র থেকে ১৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। পরে জীবিত অবস্থায় উদ্ধার করা আরেকজন নারীর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। তার আঘাত গুরুতর ছিল বলে জানা গিয়েছে।

গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, ১১টি শিশু ও দুজন আহত কোস্টগার্ডকে উদ্ধার করে যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচটি নৌকা এবং একটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকারীরা বুধবার ভোরেও সমুদ্রে আরোহীদের খোঁজে তল্লাশি চালান। তবে অভিবাসী নৌকায় মোট কতজন আরোহী ছিলেন তা নিশ্চিত করা যায়নি।

প্রসঙ্গত, সংঘাত এবং দারিদ্র্য থেকে বাঁচতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের একটি প্রধান দেশ হল গ্রিস।

অভিবাসনপ্রত্যাশীদের অনেকেই তুর্কি উপকূল থেকে বিপজ্জনক পথে রাবারের ডিঙিতে চেপে গ্রিসে প্রবেশের চেষ্টা করেন। মানবপাচারকারীরাও এই অসহায়তার সুযোগ নেয় অনেক ক্ষেত্রে। সম্প্রতি গ্রিক কর্তৃপক্ষ টহলদারি বাড়িয়েছে। তুরস্কের বিরুদ্ধে তারা পুশব্যাকের অভিযোগ এনেছে। যদিও তুর্কি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদনের অনুমতি না দিয়ে পারাপারের প্রচেষ্টা হ্রাস করেছেপ্রতি বছর বিপুল সংখ্যক অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা গত বছরের নভেম্বরে জানিয়েছে, ২০২৫ সালে ভূমধ্যসাগর এবং পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরের রুটে ইউরোপে অভিবাসনের পথে সতেরোশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে প্রায় ৩৩ হাজার অভিবাসী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

পাচারকারীরা নিয়মিতভাবে তুরস্ক থেকে পূর্ব এজিয়ানের গ্রিক দ্বীপপুঞ্জে অভিবাসীদের পরিবহন করে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, চলতি বছরের শুরু থেকে প্রায় হাজার জন অভিবাসী এই সীমান্ত অতিক্রম করেছেন এবং ২০২৫ সালে প্রায় ৪২,০০০ অভিবাসী সীমান্ত পেরিয়ে এসেছেন।

গত বছর পূর্ব ভূমধ্যসাগরে ১০৭ জনের মৃত্যুর রেকর্ড করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা, যদিও গ্রিসের কোস্টগার্ড কর্তৃপক্ষের ধারণা, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস, এপি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১০

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১১

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৩

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৫

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৬

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৭

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

১৮

গাজীপুর-৩ আসন স্বাধীনতার পর প্রথম দলীয় প্রার্থী পেয়ে বিএনপিতে উচ্ছ্বাস

১৯

জামালপুর-১: মিল্লাতের সঙ্গে সাঈদী ও রউফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

২০