Shakil Shah
৫ জানুয়ারী ২০২২, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৪৪

ভোরের দর্পণ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর জামালখান প্রেস ক্লাবের সামনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় বিএনপির ৪৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশ চলাকালে এ সংঘর্ষ হয়।

এর আগে দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা নেতা-কর্মীদের আগমনে উত্তাল হয়ে ওঠে পুরো জামালখান এলাকা। তবে এ বিক্ষোভের মাঝেও চেরাগী পাহাড় মোড় থেকে জামালখান সড়কে গাড়ি চলাচল সচল রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুরু হয় পুলিশের সাথে কথা কাটাকাটি। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট-পাটকেল।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, সমাবেশ চলাকালীন গাড়ি চলাচল নিয়ে নেতা-কর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়েছে। এ সময় আমাদের কয়েকজন নেতা-কর্মীর সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাটিচার্জ করে। তবে বড় কোনো সমস্যা হয়নি। পরে অবশ্য পুলিশের সহযোগীতায় আমাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলাকালে জনসাধারণের চলাচলের জন্য আমরা চেরাগী পাহাড় থেকে রাস্তা সচল রাখি। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা লাঠিচার্জ করি। পরে এ ঘটনায় আমরা ৪৪ জনকে আটক করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০