৩ মে ২০২০, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রশাসন সচিবের স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম বিতরণ

খুলনা ব্যুরো : জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন (রবিবার) দুপুরে খুলনা সার্কিট হাউজে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও কৃষকদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিরতণ করেন। পিপিই বিতরণকালে জনপ্রশাসন সচিব বলেন, জীবনের সুরক্ষা সবার আগে। করোনাভাইরাস মোকাবেলায় যাঁরা সম্মুখে থেকে য্দ্ধু করছেন তাঁদের সুরক্ষা জরুরি। চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, সংবাদকর্মীরা অসীম সাহসিকতার সাথে তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা যেন কোন অবস্থাতেই কোভিড-১৯ এ আক্রান্তদের প্রতি অমানবিক আচরণ না করি। একটু সহানুভূতি তাদের মনোবল বৃদ্ধিতে অনেক সহায়ক হবে। তিনি পিপিই-এর সঠিক এবং প্রয়োজনমতো ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, সকলের নাইন্টি ফাইভ কোয়ালিটির মাস্ক পরার দরকার নেই। শুধুমাত্র চিকিৎসাকরা এটা ব্যবহার করবেন। সকলের সচেতনতা ও সতর্কতাই বেশি প্রয়োজন।

পিপিই বিতরণকালে খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, কৃষক সংগঠন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পিপিই তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১০

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১১

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১২

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৩

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৪

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৬

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৭

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৮

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

১৯

শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০