Bhorer Darpan
৮ অক্টোবর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাইফয়েড টিকা গ্রহণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই- বান্দরবান সিভিল সার্জন 

টাইফয়েড টিকা গ্রহণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া- বান্দরবান সিভিল সার্জন 

বান্দরবানে আগামী ১২ অক্টোবর থেকে সরকারি ভাবে জেলায় ১ লক্ষ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করবে জেলা স্বাস্থ্য বিভাগ টিকা কার্যক্রম সম্পন্ন করতে এরই মধ্যে জেলায় ৬৫ শতাংশ শিশুর অনলাইনে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের অভিভাবকরা।

মঙ্গলবার (৭ই অক্টোবর) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে, শিশু কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে এই তথ্য জানান,অনুষ্ঠানের প্রধান অতিথি,জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

এসময় তিনি আরো জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামুল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

এ টিকা শিশুদের ৫ থেকে ৭ বছর পর্যন্ত নিরাপদে রাখবে। তিনি বলেন, এ টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলায় ৩শ ৮৪টি টিকা প্রদান সেন্টার আছে। তাই যে যার নিকটস্থ সেন্টারে গিয়ে টিকা নিতে পারবে। 

তিনি বলেন যদি টিকা প্রদান কার্যক্রমের আগে এই সময়ের মধ্যে, কোন কারনে শিশুর টিকাদান রেজিষ্ট্রেশন করতে না পারে তাহ‌লে সরাসরি নিজ নিজ টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে,এটা নিয়ে চিন্তার কোন কারন নেই।

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এবং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ও ১লা নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্রাম অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

বান্দরবান জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, টাইফয়েড টিকা প্রদানের উপর দিনব্যাপী কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ সেলিম উদ্দিন,গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সহ  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০