Bhorer Darpan
১৯ অগাস্ট ২০২৫, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায়ই দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নরসিংদীতে অব্যাহতি দেয়া নেতার সঞ্চালনায়ই দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে দিনদুপুরে প্রকাশ্যে দলবল নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূঁইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার তিন মাস যেতে না যেতেই সেই সমালোচিত নেতার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে পলাশ উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে পলাশ থানা ও ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দল।

এতে পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাছেদের সভাপতিত্বে ও দলীয় সকল কার্যক্রম থেকে সম্প্রতি অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভুঁইয়ার সঞ্চালনায়ই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ঘটনায় বিভিন্ন মহলে চলছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ বলছে, স্বেচ্ছাসেবক দল নেতা কাউসারকে এ কেমন অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি?। এতে করে একদিকে যেমন দলের দুর্নাম হচ্ছে। অপরদিকে প্রকৃত অপরাধীর অপরাধকে উস্কে দেওয়ার শামিল।

জানতে চাইলে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বলেন, বিষয়টি আমার একার বিষয় না। দলের কারো কোনো আপত্তি না থাকায় কাউছার দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছে।

উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের (২৫ মে ) রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলবল নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভুঁইয়ার নেতৃত্বে মালিতা গ্রামের আরজু ভুঁইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়া সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। যদিও ওই মামলায় কাউছার ভূইয়া সহ অন্য অভিযুক্তরা বর্তমানে জামিনে রয়েছেন।

হামলা ও লুটপাটের ঘটনায় দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার মুখে পরে পলাশ উপজেলা বিএনপি। এরপর বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের নজরে আসলে মঈন খানের নির্দেশেই ওই মাসের (২৮ মে) রাতে অভিযুক্ত সেই স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেন পলাশ উপজেলা বিএনপি।

ওই সময়ে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার জানিয়ে ছিলেন,২৫ মে চরসিন্দুরের মালিতা গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ড. আব্দুল মঈন খানের নির্দেশে অভিযুক্ত কাউছার ভূইয়াকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের জেলা কমিটি না থাকায় মৌখিকভাবে অভিযুক্ত কাউছার ভূইয়াকে প্রাথমিক ভাবে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০