Online Desk
২ এপ্রিল ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় কৃষক আটক

নরসিংদীতে ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় কৃষক আটক

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় পুষ্টিরাজ ও আরমান ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে এক কৃষককে হয়রানির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এই অবরোধ সৃষ্টি করে গ্রামবাসী। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় তীব্র যানজনট। পরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয় গ্রামবাসী।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই কৃষি নির্ভর এই এলাকায় পরিবেশের তোয়াক্কা না করেই মাছ ও মুরগীর ফিড উৎপাদন করে আসছিল পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস্ লি:। পাশাপাশি তাদের কারখানার পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলে আশপাশের প্রায় ২০০ বিঘা কৃষি জমিতেও বাঁধাগ্রস্থ হচ্ছে চাষাবাদ। কি স্থানীয় গ্রামবাসী দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নেয় নি তরা। বরং বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরই অংশ হিসেবে বুধবার (১ মার্চ) কর্তৃপক্ষের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় কৃষক শাহিন মিয়া (৪০) কে আটক করে রায়পুরা থানার নিয়ে যায় পুলিশ।

এতেই বৃহস্পতিবার ক্ষিপ্ত হয়ে শাহিনের মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী। তারা জানায় ফিড কোম্পানির ময়লা পানিতে তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি জমিতে কোন ফসলই হচ্ছে না। পাশাপাশি জোর করে তাদের জমি নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি। আমরা অবিলম্বে আটক শাহিনের মুক্তি ও ফিড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

পরে স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ, ডিবি পুলিশ, উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছোটে আসেন। পরে তারা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।

এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হচ্ছে। এছাড়া আটক কৃষক শাহিন মিয়ার জামিনের ব্যবস্থাও করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০