Bhorer Darpan
২৪ জুলাই ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদী উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাইয়ে গ্রেপ্তার

নরসিংদী উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামি দুবাইয়ে গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

এর আগে গত ২০ জুলাই তাকে গ্রেপ্তারের পর ২১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় মহসিন মিয়া। গ্রেপ্তার মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে।

জেলা পিবিআই পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ জুন হতে শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যায় অন্যতম আসামি মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত রোববার (২০ জুলাই) মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে। পরদিন ২১ জুলাই নরসিংদীর আদালতে নেয়া হলে মহসিন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলাটির ১৭ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে নিজ বাসায় ঢুকে গুলি করে পালিয়ে যায় আসামি মহসিন মিয়া সহ আরো দু’জন। গুরুতর আহত অবস্থায় হারুনুর রশিদ খানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকার ৯৪ দিন পর ৩১ মে মারা যান বর্ষিয়ান রাজনীতিবিদ হারুনুর রশিদ খান। মৃত্যুর আগেই এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০