Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার শেহরা তলী এলাকা থেকে শেখ ফরিদ (কানা) নামের হত্যা মামলা সহ একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শেখ ফরিদ(কানা) দক্ষিণ কালিনগর এলাকার মৃত আঃ সামাদের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ওই আসামিকে আটক করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি নালিতাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার অন্যতম অভিযুক্ত।

থানা সূত্র জানায়, গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে নালিতাবাড়ী থানাধীন দক্ষিণ কালিনগর গ্রামস্থ দুধোয়া নদীর ব্রিজের ওপর পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন মো. দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তি।

পরে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া হচ্ছে জ্বালানী তেল, তবে সংকট এখনো কাটেনি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সাভারে সংঘ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি

৪২ লক্ষ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন

ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান

ধুনটে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

ধুনটে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

১১

ইরানের খার্গ দ্বীপ দখল করলেও তেল পাবেন না ট্রাম্প

১২

হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ, আসছে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

১৩

চন্দনাইশ উপজেলার ৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

১৪

বাগেরহাটে “নাগ‌রি‌কের কথা” নাটক প্রদর্শন কর‌লো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা

১৫

মধ্যরাতের পর ইসরায়েলে পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

১৭

সরিষাবাড়ীতে দিনদিন হারিয়ে যাচ্ছে পপুলার মেয়র পার্কের সৌন্দর্য, যেন দেখার কেউ নেই

১৮

মাদারীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিস্ মর্জিনা অক্তার

১৯

কালাপাহাড়িয়ায় সংঘর্ষ,আহত ৮

২০