Online Desk
১১ জানুয়ারী ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাহিদ হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাহিদ হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ নিজাম খন্দকারের বড় ছেলে ও ছাত্রদল কর্মী নাহিদ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইমাম হোসেন নাসির, আব্দুর রহমান খন্দকার, মনিরুল ইসলাম স্বপন খন্দকার ও স্বর্না আক্তার রিমি সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নাহিদ একজন মেধাবী ছাত্র ও রাজনৈতিক কর্মী ছিলেন। তাঁর নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকা শোকাহত ও ক্ষুব্ধ। দ্রুত বিচার নিশ্চিত না হলে জনগণের আস্থা নষ্ট হবে বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে খুনিদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, ছোট ভাইয়ের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় খন্দকার নাহিদ (২৪) নিহত হন। ৩১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে পানি উন্নয়ন বোর্ডের সামনে নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় মাহিনের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল নাহিদের ওপর পুনরায় হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা প্রথমে নাহিদকে হুমকি দেয়। এরপর সঙ্গে থাকা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় নাহিদ অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কর ভবনের এলাকা থেকে নাহিদকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে মাহিন, নাহিদ , ছোটন ও হিরা কে আটক করে পটুয়াখালী সদর থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০