Online Desk
১১ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

নিয়ামতপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১০ টার দিকে কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো শুরু হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও যাচ্ছেন কেন্দ্রগুলোতে।

বুধবার সকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, মাইকে ঘোষণা দিয়ে প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটের ব্যালট পেপারসহ সরঞ্জাম বুঝিয়ে দেয়া হচ্ছে। সেই সরঞ্জাম বুঝে নিচ্ছেন কর্মকর্তারা। সরঞ্জাম বুঝে নিয়ে তারা রওনা দিচ্ছেন কেন্দ্রের উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনী সামগ্রী কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। একটি কেন্দ্রে ১৩ জন আনসার-ভিডিপি ও কেন্দ্রভেদে ১-২ জন পুলিশ সদস্য ভোট কেন্দ্রের আইনশৃংখলা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সারা উপজেলা টহল দিবেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আশা করি আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটররা নির্বিঘ্নে দিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১(নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০