Shakil Shah
৩০ অক্টোবর ২০২১, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে ইস্কন মন্দির কর্তৃপক্ষের প্রতিবাদ

সংবাদ সম্মেলনে নোয়াখালীর চৌমুহনী ইস্কন মন্দির কর্তৃপক্ষ। ছবি : আমাদের সময়

ভোরের দর্পণ ডেস্ক:

সম্প্রতি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে সাম্প্রদায়িক হামলা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নোয়াখালীর চৌমুহনী ইস্কন মন্দির কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় মন্দির প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে তারা জানান, আন্তর্জাতিক ওই গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে সাম্প্রদায়িক হামলায় তেমন বেশি ক্ষয়-ক্ষতি হয়নি। এমনকি চৌমুহনীতে কোনো লোক হামলায় মারা যাননি, তাদের মৃত্যু স্বাভাবিক হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক এবং সনাতন ধর্মাবলম্বীরা হতবাক হয়েছেন তার এমন বক্তব্যে।

চৌমুহনীতে কীভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং হত্যা হয়েছে তা পররাষ্ট্রমন্ত্রীকে এসে দেখে যাওয়ারও অনুরোধ করেন তারা। এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য দ্রুত প্রত্যাহারের পাশাপাশি সঠিক বক্তব্য উপস্থাপনের দাবিও জানান বক্তারা।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় কিশোর রায়, সদস্য সচিব অ্যাডভোকেট পাপ্পু সাহা ও ইস্কন মন্দিরের অধ্যক্ষ রসপ্রিয় দাসসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০