
রতন মাহমুদ (পাংশা, রাজবাড়ী প্রতিনিধি): রাজবাড়ীর পাংশায় কেক কাটা, র্যালী, সংবর্ধনা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান সমূহে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য জিল্লুল হাকিম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ।সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারি কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান, পৌর মেয়র ওয়াজেদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, রোকেয়া বেগম। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগন ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষ।
এ দিবসকে ঘিরে উপজেলা চত্বরে ৭ দিন ব্যাপি কৃষি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৪০ টি বিভিন্ন ষ্টল প্রদর্শনিতে অংশগ্রহন করেছে।