Ibrahim Atiullah Anik
১ নভেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে দোহাজারী কিল্লাপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল

ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে দোহাজারী কিল্লাপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ দোহাজারী কিল্লাপাড়া আহলে সুন্নাত ওয়াল জামা’আত সুন্নি সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) রাতে কিল্লাপাড়া চৌরাস্তা সংলগ্ন মাঠে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কাযী সৈয়দ মোহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযিযী নকশবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.) এর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন- ধর্মপুর দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা কাজী সৈয়্যদ তাহছিন আহমেদ নকশবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.)।

সম্মানিত আলোচক হিসেবে তকরির পেশ করেন- রসুলাবাদ ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আহমদ রেজা নকশবন্দী (মা.জি.আ), রামু হযরত জঙ্গলী পীর ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সুপার মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রজভী (মা.জি.আ.), দোহাজারী রায়জোয়ারা ইসলামীয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মুফতি মুহাম্মদ ইসলাম নকশবন্দী (মা.জি.আ.), পশ্চিম রায়জোয়ারা মুহাম্মদ আলী ফকির (রহঃ) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফরহাদুল ইসলাম (মা.জি.আ.), পশ্চিম রায়জোয়ারা মুহাম্মদ আলী ফকির জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ শওকত আলী নকশবন্দী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দিন সওদাগর।

পরে মিলাদ-কিয়াম এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০