bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে সরকারী চাল উদ্ধার ডিলারসহ দুই ক্রেতার কারাদন্ড

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি: খাদ্য বান্ধব কর্মসূচির ৫৪ বস্তা চাল কালো বাজারে বিক্রির ঘটনায় আটককৃত ডিলার প্রদীপ দত্ত ও চাল ক্রেতা পঙ্কজ সাহাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার দিবাগত রাত বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ ডিলার প্রদীপ দত্ত এবং চাল ক্রেতা পঙ্কজ সাহাকে আটক করে থানা পুলিশ। অপরদিকে কেন্দ্রের নির্দেশে চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী।
অপরদিকে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের ইউনুস সরদারের (৩২) বসতঘর থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৩০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০টি বড় প্লাস্টিকের বস্তা ভর্তি ৫৩০ কেজি চাল উদ্ধার করেন। এ ঘটনায় বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউনুস সরদারকে তিন মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোমারে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক’’ কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত, আহত ২

ভোলায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নুরজাহান বেগম বিউটি

“গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ”

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা

ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ল্যাপটব চুরি

১০

ধনবাড়ীতে বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে খুশি দরিদ্ররা

১১

ধনবাড়ীতে প্রশাসনের তেলের পাম্পে ঝটিকা অভিযান

১২

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

নালিতাবাড়ী সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৪

ঈদের আনন্দ ভাগাভাগি: বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উপহার বিতরণ

১৫

হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিনাজপুর চেম্বারের

১৬

নাগেশ্বরীতে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল, ল্যাট্টিন ও টিন বিতরণ

১৭

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি

১৮

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

১৯

খতমে তারাবী সম্পন্ন করা দুই হাফেজকে সম্মাননা দিলো মসজিদ কমিটি

২০