Online Desk
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি তৈরি রিভলভার, দুটি একনালা বন্দুকসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট পরিচালনার পাশাপাশি গত ৮ ফেব্রুয়ারি থেকে প্রতিটি নির্বাচনী আসনে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-৭ চট্টগ্রামের একটি নির্বাচনী টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার সরল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি তৈরি রিভলভার, চার রাউন্ড গুলি, দুটি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ এবং চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০