Online Desk
১১ জুলাই ২০২৩, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১২৬ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান

ভোরের দর্পণ ডেস্ক :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১২৬ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান। এর মধ্যে সাতে নামা আজমাতুল্লাহ ওমারজাইয়ের একারই ৫৬ রান।

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তাই ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ইনজুরি আক্রান্ত এবাদত হোসেন ছাড়াও বাদ পড়েন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাাসন মাহমুদ। দলে ঢোকেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। টস জিতে ব্যাট করতে নামা আফগান ইনিংসের ওপর ধ্বংসযজ্ঞ চালান দলে ঢোকা দুই পেসার তাসকিন ও শরীফুল এবং বাঁহাতি স্পিনার তাইজুল।

আফগান ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন বাঁহাতি পেসার শরীফুল। দ্বিতীয় বলে ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর রহমত শাহকেও আউট করেন। দুজনেই উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কাছে ক্যাচ দেন। এরপর আরেক ওপেনার রহমতউল্লাহ গুরবাজকে ব্যক্তিগত ৬ রানে ফেরান তাসকিন আহমেদ। আর অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নবীকে নিজের তৃতীয় শিকার বানান শরীফুল। ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়া আফগানিস্তানকে পথ দেখানোর চেষ্টা করেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ও নাজিবুল্লাহ জাদরান। তবে ৩২ রানের মাথায় সাকিব আল হাসানের বলে আউট হয়ে দলের বিপদ বাড়ান নাজিবুল্লাহ।

এরপর আজমাতুল্লাহ ওমারজাইকে সঙ্গে নিয়ে ধ্বংসস্তুপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক শাহিদি। তবে দলীয় ৫৩ রানের মাথায় এই ম্যাচেই দলে ফেরা তাইজুলের বলে বোল্ড হন আফগান অধিনায়ক। ৬৮ রানের মাথায় ফের শরীফুলের আঘাত। আবদুল রহমানকে বানান নিজের চতুর্থ শিকার।

দলের সবাই আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে পড়ে থাকেন সাত নম্বরে নামা ওমারজাই। নয় নম্বরে নামা জিয়া-উর-রহমানকে নিয়ে ২১ রানের জুটি গড়েন। ৮৯ রানে ফেরেন ৩০ বলে ৫ রান করা জিয়া। এরপর মুজিব-উর-রহমানকে নিয়ে দলকে একশ পার করেন ওমারজাই। নবম উইকেটে গড়েন ৩৬ রানের জুটি। ১২৫ রানের মাথায় ১১ রান করা মুজিবকে ফেরান মেহেদী হাসান মিরাজ। আর ১ রান যোগ হতেই ওমারজাইকে ফেরান তাসকিন। শেষ হয় ৭১ বলে ১ চার ও ৩ ছক্কায় তার ধ্রুপদী ইনিংস। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৭ রানের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০