প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ২:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত স্প্যানিশ ব্র্যান্ড সিমন, যা ১৯১৬ সাল থেকে সুইচ, সকেট, লাইটিং এবং স্মার্ট হোম সলিউশন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
দেশে ব্র্যান্ডটির কার্যক্রম শুরু হয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড ও স্পেনের সিমন গ্রুপের যৌথ উদ্যোগে। এই উপলক্ষে ৩০ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠান। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত সিমন বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। উন্নতমানের ইলেকট্রিক্যাল পণ্যের জন্য সুপরিচিত এই ব্র্যান্ড এবার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর সুইচ, সকেট, লাইটিং ও স্মার্ট হোম সলিউশন সিরিজ।
আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “সিমনের ১০৯ বছরের অভিজ্ঞতা ও উদ্ভাবন এখন বাংলাদেশের মানুষের নাগালে। আমরা বিশ্বাস করি, এটি নিরাপদ, আধুনিক ও প্রিমিয়াম ইলেকট্রিক্যাল সলিউশন নিশ্চিত করবে। ইউরোপীয় স্মার্ট প্রযুক্তি ও সর্বোচ্চ সেফটি স্ট্যান্ডার্ডের মাধ্যমে দেশের ইলেকট্রিক্যাল খাতে আমরা নতুন মানদণ্ড তৈরি করতে চাই।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর মি. কিম, সিমন এপ্যাকের বিজনেস ডিরেক্টর মি. ডেরেক দাই, আকিজ ভেঞ্চার গ্রুপ ও সিমনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা।
গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে উন্মোচন করা হয় সিমনের প্রিমিয়াম সুইচ, সকেট ও স্মার্ট হোম সলিউশন সিরিজ, যা বাংলাদেশের ভোক্তাদের স্মার্ট ও আধুনিক জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

















