Shakil Shah
১৩ অক্টোবর ২০২০, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘাবাড়িতে নৌযান শ্রমিকদের সমাবেশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে অবস্থিত বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশন কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে এক বিশাল নৌযান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। খাদ্যভাতা প্রদান ও মেরিন শিপিং ডিজির নানা হয়রানি বন্ধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশন এ সমাবেশের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম ভূইঁয়া, বিশেষ অতিথি ছিলেন, প্রচার সম্পাদক আবুল কাশেম মাস্টার।

বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি দাউদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া, ঢাকা-চট্টোগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, বাহার উদ্দিন, সেলিম হোসেন, মো. হানিফ, আবুল খায়ের, আমিনুর রহমান, বাবুল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বেতন বৃদ্ধি,খাদ্যভাতা প্রদান,বাল্কহেড সহ সকল নৌযানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী নৌযান শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান ও হয়রানি বন্ধ,কর্মস্থলে দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, মেরিন শিপিং ডিজির নানা হয়রানি বন্ধ, ভুয়া শ্রমিক দিয়ে গঠিত বাঘাবাড়ি নৌযান শ্রমিক কর্মচারি ইউনিয়নের ভুয়া কমিটি বাতিল, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, নদীর সঠিক নাব্য রক্ষা, মার্কা, বয়া, বাতি প্রয়োজন অনুযায়ী স্থাপনসহ তাদের ১১ দফা চুক্তি আগামী ১৯ অক্টোবরের মধ্যে নৌযান মালিকদের পক্ষ থেকে বাস্তবায়ন করতে হবে।

তা না হলে তারা আগামী ১৯ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে দেশব্যাপী সকল নৌযান বন্ধ রেখে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করবে। এ জন্য সকল নৌযান শ্রমিকদের প্রস্তুত থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০