Shakil Shah
২ নভেম্বর ২০২১, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির ওপর দোষ চাপানো সরকারের অভ্যাস : মির্জা ফখরুল

দুর্গাপূজার সময় দেশের কয়েকটি স্থানে মন্দিরে হামলার ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়, এটা আওয়ামী লীগের লোকেরাই করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এটা প্রমাণিত যে সাম্প্রদায়িক হামলার সঙ্গে এই সরকার জড়িত। তাদের দলের (আওয়ামী লীগ) লোকেরাই জড়িত। এরপরও সরকার জোর করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিতে চায়। বিএনপির ওপর দোষ চাপানো সরকারের অনেক আগের অভ্যাস। এটা নতুন কিছু নয়। তারা এই অপপ্রচার করেই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা করছে।

ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আয়নার সামনে নিজের ও দলের চেহারা দেখা উচিত ওবায়দুল কাদেরের। সেই সঙ্গে জনগণের চোখের যে ভাষা আছে সেটি তার পড়া উচিত। কারণ তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে, আগের রাতে নির্বাচন করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জোড় করে ক্ষমতায় বসে আছে।

তিনি আরও বলেন, বিএনপি আগে থেকেই জনগণের সামনে একটি কল্যাণমূলক রাষ্ট্র, একটি স্বপ্নের রাষ্ট্র নির্মাণের জন্য কাজ করছে। আগামীতেও করে যাবে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পরে বিনষ্ট হয়ে গেছে। নির্বাচনকালে নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারে না। সে কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি। কিন্তু এই সরকার কোনো কিছু গ্রহণ করেনি। সে কারণেই আমাদের দাবি নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রথম থেকেই দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে রাজনীতি এটা পুরোপুরি বিভক্ত হয়ে যায়। আমাদের দলের যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে, সেখানে আমাদের কোনো বাধা নেই।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অন্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০