Shakil Shah
২ ডিসেম্বর ২০২১, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটানো হচ্ছে : রিজভী

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কিছু অসাধু, অপপ্রচারকারী ও অসত্য প্রচারণায় লিপ্ত ব্যক্তি সোশ্যাল মিডিয়ার ভুয়া পেজ ব্যবহার করে বিএনপি এবং এর শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কুৎসা রটাচ্ছে। তিনি বলেন, মহলবিশেষের প্ররোচনায় গভীর চক্রান্তের অংশ হিসেবেই এধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীরা বিএনপি’র বিরুদ্ধে সরকারী নীলনকশা বাস্তবায়নের সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং এর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সম্পর্কে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছাড়াও উস্কানিমূলক বক্তব্য, মন্তব্য প্রচার করা হচ্ছে- যার সাথে বিএনপি’র বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এরা ষড়যন্ত্রকারীদের এজেন্ট হিসেবে বিএনপি’র নেতৃবৃন্দের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি) নামে ভুয়া ফেসবুক পেজ থেকে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর জন্য বিভিন্ন নামে ফেইক ফেসবুক পেজ খুলে তাতে বিএনপি এবং এর নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে। এমনকি টাকা দিয়ে স্পন্সর করে সেই ভুয়া পেজগুলো প্রমোট করা হচ্ছে। এমন একটি পেজ হলো ‘রিসার্চ সেন্টার-বিএনপি (আরসিবি)’। সুতরাং এতে প্রমাণিত হয়- ক্ষমতাসীন গোষ্ঠীর মদদেই বিএনপি ও এর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা হাইপার প্রোপাগান্ডার অংশ হিসেবেই ওই ভুয়া পেজ থেকে ভিত্তিহীন, বানোয়াট, কুৎসিত তথ্য ও বক্তব্য প্রচার করা হচ্ছে।

নারায়ণগঞ্জে বিএনপি নেতৃবৃন্দের উপর হামলার কথা উল্লেখ করে রিজভী বলেন, গত ২৯ নভেম্বর ২০২১ তারিখে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু ও তার ভাই রফিকুল ইসলাম এবং মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারসহ ২৫ জনের অধিক নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা তাদের বাড়িঘর, দোকানপাটেও নির্বিচারে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালায়। আমরা নারায়ণগঞ্জে আওয়ামী অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের এধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০