Shakil Shah
১০ জানুয়ারী ২০২২, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি এখনও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ও তাদের দোসর স্বাধীনতাবিরোধী জামায়াত, যারা স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছিল; তারা এখনও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং, দেশকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এই অপশক্তির বিনাশ প্রয়োজন।’

সোমবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

বঙ্গবন্ধুর বাংলাদেশে এখনও স্বাধীনতাবিরোধী অপশক্তি আস্ফালন করে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, এই অপশক্তির বিনাশ প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আজ ৫০ বছরপূর্তি। প্রকৃতপক্ষে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করলেও আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারি ১৯৭২ সালে, যখন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু যিনি হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। যার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা অর্জন, সেই মহানায়ক ফিরে এসেছিলেন, সেদিনই আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছরপূর্তিতে বঙ্গবন্ধুর পবিত্র আত্মা নিশ্চয়ই শান্তি পাচ্ছে যে, আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে, খাদ্যে উদ্বৃত্তের দেশে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০