Shakil Shah
২৯ ডিসেম্বর ২০২২, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ৩০ ডিসেম্বরর কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘হুঁশিয়ারি’

ভোরের দর্পণ ডেস্ক :

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। এই কর্মসূচিতে তাদের সমমনা দলের নেতারাও অংশ নেবে জানা গেছে। তবে রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে বলে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচির নামের বিএনপি যদি ভাঙচুর-অগ্নিসংযোগ এবং রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে, মামলাও হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ঠাকুরগাঁও সদর উপজেলায় নবগঠিত ভুল্লী থানা উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি একটা রাজনৈতিক দল। তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি করবে। এতে আমাদের কোনো আপত্তি ও বাধা নেই। তবে বিএনপি যদি কর্মসূচির নামে ভাঙচুর-অগ্নিসংযোগ করে, রাস্তায় ব্যারিকেড দেয় এবং রাস্তায় বসে অবরোধ করে তাহলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না, নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে।’

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সমঝোতা চুক্তি রয়েছে। আমরা ভারত সরকারকে বলেছি সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিলের কারখানাগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যেতে। তারা এর মধ্যে অনেক কারখানা সরিয়ে নিয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের জনগণকে কথা দিয়েছিল ভুল্লী থানা করবে। আজ সে থানা দৃশ্যমান, প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। এই ভুল্লী থানা করার জন্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ জন্য আমি উনাকে ধন্যবাদ জানাই। ভুল্লীবাসীর দীর্ঘদিনের দাবি আজ আওয়ামী লীগ সরকারের জন্য পূরণ হলো।’

এ সময় উপস্থিত আরও ছিলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

ভুল্লী থানা উদ্বোধন শেষে ভুল্লীর কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০