Shakil Shah
৭ সেপ্টেম্বর ২০২০, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশি কোচদের কোয়ারেন্টাইনে না রাখার পরিকল্পনায় বিসিবি

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে গত ১৯ জুলাই ঢাকাসহ দেশের বিভিন্ন ভেন্যুতে ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময় ধরে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা নিয়মিত অনুশীলন চালালেও, ৪ সেপ্টেম্বর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় মিরপুর স্টেডিয়ামের অনুশীলন।

ক্রিকেটারদের এই ব্যক্তিগত অনুশীলনে অংশ নেওয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে এই সিদ্ধান্ত নেয় বোর্ড ।এদের মধ্যে এক ট্রেনার করোনা পরীক্ষায় পজিটিভও হয়েছেন। এই অবস্থায় অনুশীলন শুরুতে তিনদিনের জন্য বন্ধ করা হলেও তা মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে এতো লম্বা সময় ক্রিকেটাররা নিজেদের মতো করে অনুশীলন করলেও ছিলেন না কোনো বিদেশি কোচ। তবে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরের জন্য ক্রিকেটারদের দলগত অনুশীলন।

এর আগেই রবিবার (৭জুলাই) সেপ্টেম্বর আসছেন রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। এরপরের দিন ৮ সেপ্টেম্বর ঢাকায় আসবেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। তবে বিদেশ ফেরত হলেও কোয়ারেন্টাইনে নাও থাকতে হতে পারে তাঁদের।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে এই নিয়ে সরকারী স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছে বোর্ড। যেন দেশে ফিরে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখিয়ে কোচরা ৯ সেপ্টেম্বর থেকে অনুশীলনে যোগ দিতে পারেন।

কারণ দেশ থেকেই করোনা পরীক্ষা করিয়েই বাংলাদেশে আসবেন ডমিঙ্গো-কুকরা। বিসিবির সেই সূত্র বলেন, ‘কোচরা করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়েই বাংলাদেশে আসছেন। আমরাও সরকারী স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছি যেন তাঁরা দেশে ফিরেই অনুশীলনে যোগ দিতে পারেন।’

এদিকে শ্রীলঙ্কা সফরের আগে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের (এইচপি) ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরুর কথা ছিল। তবে তিনবার নয়, ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে চারবার।

বাড়তি একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যেটার নমুনা সংগ্রহ করা হবে আগামীকাল, ৭ সেপ্টেম্বর থেকে। বাকি তিনটি পরীক্ষা হবে আগামী ১৮, ২১ এবং ২৪ সেপ্টেম্বর। শেষ পরীক্ষাটি হবে শ্রীলঙ্কার উদ্দেশে বিমানে চড়ার ৭২ ঘণ্টা আগে।

২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন। মিরপুর স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলনের পর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে জাতীয় দল ও হাই পারফরম্যান্স দল। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ।

প্রথম দুটি টেস্ট ক্যান্ডিতে এবং শেষ টেস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে। এর আগে হাই পারফরম্যান্স দলের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। যদিও শ্রীলঙ্কা এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০