Bhorer Darpan
২৩ অক্টোবর ২০২৪, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বি‌কেল ৪টার দি‌কে সদর উপ‌জেলার হাউ‌জিং কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার মৃত শামসুল হ‌কের ছে‌লে মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)। এ ঘটনায় ভা‌তিজা সিয়াম (১৩) আহত হয়ে‌ছে। তাকে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লের জরু‌রি বিভা‌গের দা‌য়িত্বরত চি‌কিৎসক ডা. সজীব উদ্দিন স্বাধীন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প‌রিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুপা খাতুন বি‌কেল ৪টার দিকে নিজের ঘরে ঝাড়ু দি‌চ্ছি‌লেন। এসময় ঘ‌রের ভেতর ঝু‌লে থাকা বিদ্যুতের তারে বিদ‌্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী সালাম এবং মেয়ে সাবা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ঘটনাস্থলের পাশে থাকা সালা‌মের ভা‌তিজাও বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হয়। তাকে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে নি‌য়ে আসা প্রতি‌বেশী রা‌জিব ব‌লেন, বি‌কেলে সালা‌মের বা‌ড়ি‌তে গি‌য়ে দেখ‌তে পাই বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে তিনি, তার স্ত্রী, মে‌য়ে ও ভা‌তিজা ঘ‌রের মে‌ঝে‌তে প‌ড়ে র‌য়ে‌ছে। সে সময় স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে চি‌কিৎসক ৩ জন‌কে মৃত ঘোষণা ক‌রেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০