Online Desk
১৪ জানুয়ারী ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইরাল কান্না থেকে ব্যালটের পথে: অবশেষে মনোনয়ন জমা এবি পার্টির বাদশার

ভাইরাল কান্না থেকে ব্যালটের পথে: অবশেষে মনোনয়ন জমা এবি পার্টির বাদশার

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা অবশেষে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র পাঁচ মিনিট দেরিতে উপস্থিত হওয়ায় তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। ওইদিন মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন আব্দুল্লাহ বাদশা। এই ঘটনা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মনোনয়নপত্র গ্রহণ না করায় পরবর্তীতে আব্দুল্লাহ বাদশা হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে গত ১২ জানুয়ারি হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার অনুমতি দেন। আদালতের আদেশ অনুযায়ী বুধবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ বাদশা বলেন, সময় সামান্য বিলম্ব হওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ না করলেও হাইকোর্টে রিট করার পর আদালতের অনুমোদন পেয়েছেন।

তিনি জানান, আগামী এক-দুই দিনের মধ্যেই মনোনয়নপত্রের বৈধতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। নতুন কোনো জটিলতা না এলে তিনি শেরপুর-২ আসন থেকে ঈগল পাখি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

দেশে কোনোভাবেই ‘মব কালচার’ চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ধুনটে ককটেল হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত করা হবে’

বাগেরহাটে পিএফজি ও ওয়াইপিএজি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় দেওয়া হচ্ছে জ্বালানী তেল, তবে সংকট এখনো কাটেনি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

১০

সাভারে সংখ্যালঘু পরিবারকে প্রাণনাশের হুমকি

১১

৪২ লক্ষ টাকা দাবির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন

১২

ভেজা শরীরে মোবাইল চার্জ, মুহূর্তেই নিভে গেল সিফাতের জীবন

১৩

ফুলবাড়ীর পেট্র্রোল পাম্প গুলোতে প্রশাসনের অভিযান

১৪

ধুনটে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ

১৫

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে ৭ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা

১৬

ধুনটে নবাগত ইউএনওকে ফুলেল সংবর্ধনা

১৭

খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির

১৯

ইরানের খার্গ দ্বীপ দখল করলেও তেল পাবেন না ট্রাম্প

২০