Ibrahim Atiullah Anik
১৯ নভেম্বর ২০২৫, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুশফিকের ঐতিহাসিক অর্জনে ‘নিজের অধিনায়ক’ সম্বোধনে সাকিবের শুভেচ্ছা

মুশফিকের ঐতিহাসিক অর্জনে ‘নিজের অধিনায়ক’ সম্বোধনে সাকিবের শুভেচ্ছা
ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শততম টেস্ট খেলায় অনন্য মাইলফলক স্পর্শ করায় মুশফিকুর রহিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সতীর্থ সাকিব আল হাসান। বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরব অর্জন করেন মুশফিক, আর সেই অর্জনকে ঘিরে আবেগী শুভেচ্ছা বার্তা দেন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের সঙ্গে একটি পুরোনো টেস্ট ম্যাচের ছবি শেয়ার করে সাকিব লিখেন, “লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচ এখনও মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছিলাম।” তিনি আরও যোগ করেন, “সেদিন থেকেই আপনি শুধু আমার নয়, বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা।” মুশফিককে ‘মুশফিক ভাই’ সম্বোধন করে সাকিব লিখেন, “বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি। এখনো দেখি, ভবিষ্যতেও আপনি-ই থাকবেন আমার অধিনায়ক।” ঐতিহাসিক এই অর্জনের প্রশংসা করে সাকিব বলেন, “যেকোনো ক্রিকেটারের জন্যই এটি দারুণ এক মাইলফলক। যেমনভাবে আপনার প্রথম টেস্ট দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও প্রতিটি বল দেখব। আশা করি আপনি ম্যাচটি উপভোগ করবেন। আর যদি সুযোগ থাকত আপনার সঙ্গে মাঠে খেলেই এই আনন্দ উদ্‌যাপন করতাম!”

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। ভারতের বিপক্ষে গত বছরের অক্টোবরের কানপুর টেস্ট ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নৌকা প্রতীকে দ্বাদশ জাতীয় সংসদে এমপি নির্বাচিত হওয়া সাকিব বর্তমানে দেশে ফিরতে পারেননি। তিনি এখন আবুধাবিতে টি–টেন লিগে রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক হিসেবে খেলছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০